২০২৫ নাগাদ এয়ার ট্যাক্সি আনছে আর্চার

২৫ অক্টোবর, ২০২২ ০৮:২৯  
২০২৫ সালের মধ্যে ২৫০টি ব্যাটারিচালিত উড়ুক্কু (এয়ার) ট্যাক্সি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্কিন স্টার্টআপ আর্চার এভিয়েশন। এছাড়া ২০২৪ সালের মধ্যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন পাবে বলে প্রত্যাশা করছে। খবর রয়টার্স। আর্চার জানিয়েছে, “আমরা প্রথম বছরে আড়াইশ, দ্বিতীয় বছরে পাঁচশ, তৃতীয় বছরে সাড়ে ছয়শ ও পরবর্তীতে, উৎপাদনের মাত্রা বাড়িয়ে বার্ষিক প্রায় দুই হাজার উড়ুক্কু যান তৈরি করবো।” খবরে বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ, পাইলটসহ পাঁচ আসন বিশিষ্ট ‘মিডনাইট’ উড়ুক্কু যানটির অনুমোদন পাওয়ার লক্ষ্যস্থির করেছে আর্চার। যদিও এখনও মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএফএ) উড়ুক্কু যান সংশ্লিষ্ট নীতিমালা চূড়ান্ত করেনি। শুধুমাত্র আর্চার নয়, এই খাতে বিনিয়োগ করছে টয়োটা মোটর কর্পোরেশন ও ডেল্টা এয়ার লাইনসের মতো বড় প্রতিষ্ঠানগুলোও। তবে এখনও অনুমোদন না পাওয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তারা। ডিবিটেক/বিএমটি